Muslim DM
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
বয়ান
অন্যান্য
ইসলামিক নাম
যাকাত ক্যালকুলেটর
নামাজ শিক্ষা
রোজা
হজ ও ওমরা
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
বয়ান
অন্যান্য
ইসলামিক নাম
যাকাত ক্যালকুলেটর
নামাজ শিক্ষা
রোজা
হজ ও ওমরা
দাঁড়ানো অবস্থায়
(১)
উভয় পায়ের আঙ্গুল সমূহ কিবলামুখী রাখা এবং উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল; ঊর্ধ্বে এক বিঘত পরিমান ফাঁকা রাখা।
- নাসাঈ ৮৯২; মুসান্নাফে ইবনে আবী শাইবা ৭০৬৩
বিস্তারিত
(২)
তাকবীরে তাহরিমার সময় চেহারা কেবলার দিকে রেখে নজর সিজদার জায়গায় রাখা এবং হাত উঠানোর সময় মাথা না ঝুঁকানো।
- তিরমিজি ৩০৪, মুসলিম ৩৯৭
বিস্তারিত
(৩)
পুরুষের জন্য তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো –অর্থাৎ উভয় হাতের বৃদ্ধাঙ্গুলী কানের লতি পর্যন্ত উঠানো।
- মুসলিম ৩৯১
বিস্তারিত
(৪)
হাত উঠানোর সময় উভয় হাতের তালু কিবলামুখী রাখা।
- তাবারানি আউসাত ৭৮০১
বিস্তারিত
(৫)
হাত উঠানোর সময় আঙ্গুলসমূহ স্বাভাবিক ভাবে রাখা অর্থাৎ একেবারে মিলিয়েও না রাখা আবার বেশি ছড়িয়েও না রাখা।
- মুস্তাদরাকে হাকিম–৮৫৬
বিস্তারিত
(৬)
মুক্তাদির তাকবীরে তাহরীমা ইমামের তাকবীরে তাহরিমার পর সাথে সাথে হওয়া। তবে মনে রাখতে হবে মুক্তাদীর তাকবীরে তাহরিমা যদি ইমামের আগেই সমাপ্ত হয়ে যায় তাহলে ইকতিদা সহিহ হবে না।
- বুখারী ৭৩৪, মুসলিম ৪১৫
বিস্তারিত
(৭)
হাত বাধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখা।
- মুসান্নাফি ইবনে আবী শাইবা ৩৯৪২
বিস্তারিত
(৮)
ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বৃত্ত বানিয়ে বাম হাতের কব্জি বেষ্টন করে ধরা।
- (তহতবী ১৪১ পৃষ্ঠা, তিরমিজি ১ম খন্ড ৩৪ পৃষ্ঠা - ২৫০)
বিস্তারিত
(৯)
মাঝের তিন আঙ্গুল বাহুর উপর স্বাভাবিকভাবে রাখা।
- ফাতহুল কাদির ১ম খন্ড ২৫০ পৃষ্ঠা, তহতবী ১৪১ পৃষ্ঠা
বিস্তারিত
(১০)
নাভির নিচে হাত বাধা (পুরুষের জন্য)।
- মুসান্নাফে ইবনে আবী শাইবা ৩৯৪২
বিস্তারিত
(১১)
সানা অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মাহ শেষ পর্যন্ত পড়া।
- মুসতাদরাকে হাকিম ৭৯০
বিস্তারিত