Muslim DM
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
বয়ান
অন্যান্য
ইসলামিক নাম
যাকাত ক্যালকুলেটর
নামাজ শিক্ষা
রোজা
হজ ও ওমরা
কুরআন
হাদীস
নামাজের সময়
মাসায়েল
দু'আ
প্রবন্ধ
বয়ান
অন্যান্য
ইসলামিক নাম
যাকাত ক্যালকুলেটর
নামাজ শিক্ষা
রোজা
হজ ও ওমরা
নামাজে বসা অবস্থায়
(১)
বাম পা বিছিয়ে তার উপর বসা। ডান পা সোজাভাবে খাড়া রাখা। উভয় পায়ের আঙুল সমূহ সাধ্যমত কিবলার দিকে মুড়িয়ে রাখা।
- মুসলিম ৪৯৮, নাসাঈ ১১২৮
বিস্তারিত
(২)
উভয় হাত রানের উপর রাখা হাঁটু বরাবর করে রাখা এবং দৃষ্টি কোলের উপর রাখা।
- মুসলিম ৫৭৯, আবু দাউদ ৯৯০, মুসনাদে আহমাদ ১৬১০
বিস্তারিত
(৩)
তাশাহুদের মধ্যে আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসঙ্গে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় তা নিচু করে ফেলা।
- মুসলিম ৫৭৯, আবু দাউদ ৭২৬, নাসাঈ ১২৭৪
বিস্তারিত
(৪)
শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দুরুদ শরীফ পড়া।
- মুসলিম ৪০৬, নাসাঈ ১২৮৮, তিরমিজি ৩৪৭৭
বিস্তারিত
(৫)
দুরুদ শরীফের পর দোয়ায়ে মাসুরা পড়া।
- বুখারী ৮৩৪, তিরমিজি ৫৯৩
বিস্তারিত
(৬)
উভয় দিকে সালাম ফিরানো।
- তিরমিজি ২৯৫
বিস্তারিত
(৭)
ডানদিকে আগে সালাম ফিরানো। উভয় সালাম কিবলার দিক থেকে আরম্ভ করা এবং সালামের সময় দৃষ্টি কাধের দিকে রাখা।
- মুসলিম ৫৮২
বিস্তারিত
(৮)
ইমামের উভয় সালামে মুক্তাদী, ফেরেশতা ও নামাজী জিনদের প্রতি সালাম করার নিয়ত করা।
- মুসলিম ৫৮২
বিস্তারিত
(৯)
মুক্তাদীগণের উভয় সালামে ইমাম, অন্যান্য মুসল্লি, ফেরেশতা ও নামাজী জিনদের প্রতি সালাম করার নিয়ত করা।
- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩১৪৯, ৩১৫২
বিস্তারিত
(১০)
একাকী নামাজী ব্যক্তি শুধু ফেরেশতাগণের প্রতি সালাম করার নিয়ত করা।
- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩১৪০, মুসলিম ৪৩১
বিস্তারিত
(১১)
মুক্তাদীগণের ইমামের সালাম ফিরানোর পরপরই সালাম ফিরানো।
- বুখারী ৮৩৮ ,৮৪০
বিস্তারিত
(১২)
দ্বিতীয় সালাম প্রথম সালাম অপেক্ষা আস্তে বলা।
- মুসান্নাফে আবী শাইবা ৩০৫৭
বিস্তারিত
(১৩)
ইমামের দ্বিতীয় সালাম ফিরানো শেষ হলে মাসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য দাঁড়ানো।
- মুসান্নাফে আব্দুর রাজ্জাক ৩১৫৬
বিস্তারিত