৪৮১
অস্থায়ী মসজিদে ইতিকাফ
প্রশ্নঃ ৪৮১. আমাদের এলাকার মসজিদ টি নতুন ভাবে তৈরি করার জন্য ভেঙ্গে ফেলা হয়েছে এবং পাশে একটা অস্থায়ী মসজিদ করা হয়েছে এখন সামনে রমজানের এতেকাফ কি - অস্থায়ী মসজিদে করতে পারবে । করলে শুদ্ধ হবে না কি না, দলিল সহ জানতে চাচ্ছি
আপনাদের গ্রামে অন্য কোন মসজিদ থাকলে সেখানে ইতিকাফ করতে হবে। আর না থাকলে এ অস্থায়ী নামায ঘরেও ইতিকাফ করা যাবে। করলে শুদ্ধ হবে যদিও ইতিকাফের জন্য মসজিদ শর্ত। কেননা এখানে ওজর আছে।
বাদায়েউস সানায়ে ২/২৮০
ফাতাওয়া রাহিমীয়া-৭/২৮৩