আসসালামু আলাইকুম। আমার নানু মারা গেছে প্রায় ৮ মাস আগে, নানুর পর ছোট মামা প্রায় ৪ মাস পর মারা গেছে। আবার আমার বড় খালা প্রায় ২৫বছর আগে মারা যায়।খালাকে নানু জীবিত অবস্থায় জমি দিয়ে যায়। এখন বাকি জমি থেকে কি খালাতো ভাইবোনরা ওয়ারিশ হবে? আর আগের দেওয়া জমি কি মাইনাস করতে হবে? আবার মামার ২মেয়ে আছে, তাদের কিভাবে জমি দিতে হবে? আমার মামা২ জন ছিল, ১জন মারা গেছে। মা-খালা ৪জন,১জন মারা গেছে। নানুর বাবার বাড়ির অনেক জমি আছে ও নানা ও জমি আছে। কিছু জমির অনেক অনেক দাম, আর কিছু জমির কম দাম। এখন এই জমি কিভাবে ভাগ করবে?