কবরে লাশ দাফন করার পর দোয়া করার বিধান কি?
শবে মেরাজের রাতে আমল সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হতাম ।
কবর জেয়ারতের দলিল কী?
ফজরের নামাজের পরে, সুরা হাসরের শেষের ৩ আয়াত,এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার,এবং রাদ্বিতু বিল্লাহ.....এগুলো পাঠ করা কী ওয়াজিব সুন্নত না ফরজ,,, আর যদি হঠাৎ কোন একদিন পড়া না হয় এ ক্ষেত্রে কী কোন গুনাহ হবে অথবা সুন্নত ওয়াজিব ফরজ তরক করা হবে বি:দ্র: জানতে চাই গুরুত্ব, হুকুম, এবং পাঠ না করলে কী হবে?
রাসুল সাঃ উসিলা করে দোয়া করা যাবে কিনা এবং মৃত ব্যক্তিকে উসিলা করে দোয়া করা যাবে কিনা? বিশেষ করে আউলিয়া একরামদের কবরের সামনে যেয়ে তাদেরকে উসিলা করে দোয়া করা হয়। এ ব্যাপারে সুন্দর একটি ব্যাখ্যা আশা করছি।
রাতে শুইলে সাথে সাথে ঘুম আসে না,তাই শুয়ে শুয়ে কুরআন তিলাওয়াত করা যাবে?
প্রশ্নঃ হায়েজ/ পিরিয়ড অবস্থায় মেয়েরা কি কুরআন শুনতে পারবে?
ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে মসজিদের মেহরাবের কিছু ভিতরে চলে গেলে নামাজ মাকরূহ হবে কি?
আমাদের গ্রামের মুরুব্বীরা ১৯৫৪ সালে সবার সম্মিলিত দানে একটি মসজিদ নির্মাণ করেন। দীর্ঘ সময় পর মসজিদের আশপাশে জনবসতি বৃদ্ধি পাওয়ায় একদল মানুষ যাতায়াতের পথ সংকীর্ণ হওয়া এবং সংলগ্ন বাড়িঘরের কোলাহলে ইবাদতে বিঘ্ন ঘটার অজুহাত তুলে নতুন একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। ফলশ্রুতিতে, ২০১৬ সালে একটি কাতার ভিত্তিক বিদেশি দাতব্য সংস্থার সহায়তায় পুরনো মসজিদ থেকে মাত্র ৫০ ফুট দূরত্বে একটি নতুন মসজিদ নির্মিত হয় এবং পুরাতন মসজিদের অযত্নে ফেলে রাখে। নতুন মসজিদটি চালু হওয়ার পর গ্রামের অধিকাংশ মুসল্লি পুরনো মসজিদ ছেড়ে সেখানে নামাজ পড়া শুরু করেন, পুরাতন মসজিদে আজান দেওয়া ও নামাজ পড়া বন্ধ করে দেয়। অন্যদিকে, গ্রামের মানুষের অন্য আরেকটি অংশ পুরনো মসজিদের ঐতিহ্য ও পবিত্রতা রক্ষায় সেখানে আজান ও জামাত অব্যাহত রাখেন। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী আজ দুই ভাগে বিভক্ত। এমনকি এক পক্ষ অপর পক্ষের মসজিদে নামাজ হওয়া নিয়ে সংশয় ও নেতিবাচক মন্তব্য ছুড়ে দিচ্ছে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে ইসলামের সঠিক বিধান কি? এবং কোন মসজিদে নামাজ পড়া অধিকতর শ্রেয়? তা জানা জরুরি হয়ে পড়েছে।" এই বিষয়ে বিস্তারিত বললে উপকৃত হয় সম্মানিত উস্তাদগণ।