মামা প্রবাসে যাওয়ার সময় আমার মা গরু বিক্রি করে টাকা দেন। মামা মাকে বলেন এর পরিবর্তে আপনাকে একটা সোনার গহনা দিব। পরবর্তীতে মামা সেটা মাকে দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো এটা কি সুদ হবে নাকি বিনিময় হবে? উল্লেখ্য তখন সোনার ভরি কত ছিল সেটা মা জানতেন না।
সমিতি থেকে ৫০ হাজার টাকা দিয়ে একজন ব্যাক্তিকে ভিসা কিনে দিলাম এবং সেই ভিসা তার কাছে বিক্রি করলাম ৫৫হাজার এতে করে বাকি ৫হাজার টাকা কি সুদ হবে?
কোনো পন্যের দাম যদি নগদ টাকা দিয়ে কিনলে ৯৮০০ টাকা হয়, আর EMi বা কিস্তিতে কিনলে ১০৪২০ টাকা হয়। তবে কি তা সুদ হিসেবে গন্য হবে? বিক্রেতা উল্লেখ করেছেন, 0% EMI
আসসালামু আলাইকুম। একজন লোক তার হারাম উপার্জন দিয়ে কিছু জিনিস ক্রয় করেছে।আমি যদি বাকিতে তার কাছে থেকে সেইগুলা কিনে নেই,মানে এখন নিচ্ছি পরে ধাপে ধাপে টাকা পরিশোধ করবো এবং আমার ইনকাম হালাল হয়,তাহলে কি সেই জিনিস গুলা আমার জন্য ব্যবহার করা বৈধ বা জায়েজ হবে?
আমি কিছুদিন আগে একটা হোটেল থেকে ভাংতি টাকা নেয়ার সময় ২০০ টাকার একটা জাল নোট পাই। যেটা চেক না করেই আমি নিয়ে নিয়েছিলাম। পরে আমি বুঝতে পারি যে নোট টা জাল। ২০০ টাকা আমি খরচ না করে রেখে দেই এবং একি হোটেল থেকে পণ্য ক্রয় করে সেটা ২০০ টাকার নোট দিয়ে বিল পরিশোধ করি। কর্তৃপক্ষ টাকা চেক না করে রেখে দেন।আমিও বিষয়টি জানাইনি কারণ জানালে হয়তো তিনি নিতে চাইবেন না এই জন্য। এই ক্ষেত্রে কাজটা কি ঠিক হয়েছে? শরিয়তের কোনো বিধিনিষেধ আছে?
প্রি অর্ডার নিয়ে ব্যবসা করা জায়েয কি? অর্থ্যাৎ কাষ্টমারকে বললাম, আপনি অর্ডার দিলে আমি অন্য জায়গা থেকে এনে দিবো!
আসসালামু আলাইকুম ইলেকট্রনিক বিভিন্ন পণ্যে কিস্তি সুবিধা থাকার কারণে মূল দাম থেকে ১০০/২০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়। এক্ষেত্রে ক্রেতা কী কিস্তি সুবিধা নেয়া কী জায়েজ হবে??
আসসালামু আলাইকুম কিস্তি তে ফ্রিজ নিতে চাচ্ছি।এটা কতটুকু হালাল ও হারাম? দয়া করে জানাবেন!
একটি প্রোডাক্ট এর দাম একসাথে পরিশোধ করলে 78500/- টাকা, সেই প্রোডাক্টটির দাম প্রতিমাসে পরিশোধ করলে 12 মাসে 84150/- পরিশোধ করতে হবে। এই প্রসেসে প্রোডাক্ট ক্রয় এর ক্ষেত্রে ইসলামী শরীয়ত অনুযায়ী কোন বিধি-নিষেধ আছে কি?