আমার ফরজ গোসলের পর আমি আমার বিছানার চাদর এবং পাতলা খাঁতা ধৌত করিনি ,এবং সেখানে লেগে আছে কিনা তাও সাথে সাথে দেখতে পারিনি,একটু পরে আনুমানিক ৩/৪ ঘন্টা পর চেক করে সেখানে কোনো চিহ্ন পাইনি। এখন প্রশ্ন হলো ,আমি কি এগুলো না ধুয়েই ব্যবহার করতে পারবো? উল্লেখ্য, আমার শরীরে মাঝে মাঝে ঘাম দেয় এবং গেঞ্জি সহ বিছানার চাদরও সামান্য ভিজে যায়।ঐ গেঞ্জি পরে আমার নামাজ হবে কিনা?
স্বপ্ন দোষ হওয়ার পর যে চাদরে বীর্য পড়ে শুকিয়ে যায়, তাতে ঘুমানো যাবে কি? নাকি কাপড় নাপাক হয়ে যাবে?
উত্তেজনা বশত যদি মজি বের হয়, ধৌত না করা হয় এবং কাপড়ে শুকিয়ে যায় কোথায় লেগেছে তা বুঝা না যায় তখন কি করনীয়..? তখন কি নাপাক বলে গণ্য হবে..?
আমার পায়জামার রং সাদা........ পিছনের অংশে কিসের যেন রক্ত লেগেছে বুঝতে পারছি না..... সেই রক্ত কি আমার নিজের শরীরের নাকি অন্য কিছুর সঠিক বলতে পারছি না...... খুব সম্ভবত আমার নিজের শরীরের রক্ত হতে পারে...... শুকিয়ে গেছে একদম....... অনেক বার ধৌত করার পরও রক্তের লাল রং এর ছাপ রয়ে গেছে...... এখন এই পায়জামা পরে কি নামায পরা যাবে?????
ঘুম থেকে উঠে দেখি লুঙ্গি ভিজা, কিন্তু কোন বীর্যের চিহ্ন নাই। কোন খারাপ স্বপ্ন দেখি নাই। এ অবস্থায় গোসল ফরজ হবে কি?
হুজুর আমি বাসায় থেকে একটু দূরে কাজে আসছি, এখন সেখানে জোহরের নামাজের আজান দিছে, নামাজ পড়ার জন্য পবিত্র হইতে গিয়ে দেখি আমার হালকা মযি বের হইছে, এবং কাপড়ে লাগছে কিনা নির্দিষ্টি করে বলতে পারতেছিনা, তখন আমি আন্দাজে আইডিয়া করে লুংগির একটু ধৌত করি এবং শারীরিকভাবে পবিত্র হই অতপর ওযু করে জামাতের সহিত ফরজ নামাজ টা পড়ি, এখন আমার প্রশ্ন এই লুঙ্গী পড়ে নামাজটা যে পড়লাম সেটা হইছে??