এমন অপবিত্র ব্যক্তি যার উপর গোসল ফরজ হয়েছে,তার উপর আবশ্যক হলো গোসল করে পবিত্রতা অর্জন করা।তবে কোনো কারণে পানি ব্যবহারে অক্ষম হয়ে গেলে সে তায়াম্মুম করার দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবে।এক্ষেত্রে গোসলের পরিবর্তে তায়াম্মুম করা বা অযুর পরিবর্তে তায়াম্মুম করার পদ্ধতি একই।সর্বপ্রথম সে তার শরীরে থাকা অপবিত্রতা দূর করবে।এরপর তায়াম্মুমের মৌলিক কাজ শুরু করবে।
প্রথমে সে তায়ম্মুমের নিয়ত করবে।অতঃপর মাটি বা মাটি জাতীয় বস্তুতে দুই হাতের তালু চাপড়িয়ে প্রথমে চেহারা মাসেহ করবে।দ্বিতীয়বার পুনরায় দুই হাতের তালু চাপড়িয়ে দুই হাতের কনুইসহ মাসেহ করবে।