মুসলীমদের বিবাহ তো স্বামী স্ত্রী অন্তর থেকে মেনে নিলে হয়। আল্লাহর কাছে স্বীকার করে স্বামী এবং স্ত্রী একে অপরকে গ্রহন করলে, কোনো কাজী বা হুজুরের অনুপস্থিতিতে। সেই বিবাহ কি হালাল হবে?
বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে বালেগ। ছেলে মেয়ে উপস্থিত আছে। যিনি বিয়ে পড়াবে এবং আরো একজন মহিলা উপস্থিত আছে। এক্ষেত্রে বিয়ে শুদ্ধ হবে কিনা? নাকি আরো স্বাক্ষীর প্রয়োজন আছে?
আমার এক ভাই বিদেশে থাকে, সে বিদেশ থেকে তার ও স্ত্রী উভয়ের লোকদের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে। আমার জানার বিষয় হলো, এভাবে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করাতে বিবাহ সহিহ হবে কী.?
আসসালামু আলাইকুম মোবাইলে ভিডিও কলে আকদ হবে নাকি
বিয়ের ক্ষেত্রে কি মা বাবা দরকার সাক্ষ্য হিসেবে??
বিবাহে কাজী নিজে যদি দুইজন সাক্ষীর অন্তর্ভুক্ত হয়,তবে কি বিয়ে হবে?
ছেলে তার দুইজন প্রাপ্ত বয়স্ক বন্ধুদের সামনে প্রস্তাব দিছে আর সেটা গ্রহণ করেছে মেয়ের দেওয়া উকিল( মেয়ে উকিলকে চিনে না) যেহেতু একই মজলিসে দুইজনকে হাজির বা এক পক্ষ হাজির আর অন্য পক্ষের একজন উকিল থাকলে বিয়ে করা যায় তাই ছেলে ছেলের বন্ধুর বউকে উকিল বানাতে বলে মেয়েকে। আর মেয়েকে বলে যে তুমি কল করে বল ( ছেলের বন্ধুর বউকে)যে আমার(মেয়ের) হয়ে প্রস্তাবটা গ্রহণ করেন এইটুকু বলে আর মেয়ের উকিলকে প্রস্তাব দিলে সে গ্রহণ করে। এই বিয়েটা কি হয়েছে?
السلام عليكم ورحمة الله وبركاته হযরত!সমাজের প্রচলিত রীতি অনুযায়ী ব্যভিচারি ব্যক্তি অর্থাৎ যা আমরা পরকীয়া বলে বুঝি!লোকের হাতে ধরা পরলে হঠাৎ বিয়ের পরিয়ে দেয়া হয়।তো তালাকের মাধ্যমে ইদ্দত পালন জরুরী উক্ত মেয়েটির জন্য কিন্তু তাত্ক্ষণিক বিয়েটা কি বৈধ হয়?