৫০৭
মেয়ের অনুমতি ছাড়া বিয়ে
প্রশ্নঃ ৫০৭. ছেলে তার দুইজন প্রাপ্ত বয়স্ক বন্ধুদের সামনে প্রস্তাব দিছে আর সেটা গ্রহণ করেছে মেয়ের দেওয়া উকিল( মেয়ে উকিলকে চিনে না) যেহেতু একই মজলিসে দুইজনকে হাজির বা এক পক্ষ হাজির আর অন্য পক্ষের একজন উকিল থাকলে বিয়ে করা যায় তাই ছেলে ছেলের বন্ধুর বউকে উকিল বানাতে বলে মেয়েকে। আর মেয়েকে বলে যে তুমি কল করে বল ( ছেলের বন্ধুর বউকে)যে আমার(মেয়ের) হয়ে প্রস্তাবটা গ্রহণ করেন এইটুকু বলে আর মেয়ের উকিলকে প্রস্তাব দিলে সে গ্রহণ করে। এই বিয়েটা কি হয়েছে?
প্রাপ্ত বয়স্কা মেয়ে হলে পুরো ঘটনা তার কাছে বলার পর সে যদি বিয়ে প্রত্যাখ্যান করে তাহলে বিয়ে হবে না। আর এ ফুযুলি বিয়ের ঘটনা মেয়ের কাছে পৌঁছার পর যদি সে তা প্রত্যাখ্যান না করে বা তার থেকে প্রত্যাখ্যানের কোন আলামত পাওয়া না যায় তাহলে বিয়ে হয়ে যাবে।
- لا تُنْكَحُ الأَيِّمُ حتى تَسْتَأْمَرَ ولا البِكرُ حتى تُسْتَأْذَنَ قالوا : وكيفَ إِذْنُهَا ؟ قالَ : أنْ تَسْكُتَ
বুখারী-৫১৩৬