৬৪২
সামান্য পরিমাণ অপবিত্রতা লাগলে সেই কাপড় পরে নামাজ পড়ার বিধান
প্রশ্নঃ ৬৪২. হুজুর আমি বাসায় থেকে একটু দূরে কাজে আসছি,
এখন সেখানে জোহরের নামাজের আজান দিছে, নামাজ পড়ার জন্য পবিত্র হইতে গিয়ে দেখি আমার হালকা মযি বের হইছে, এবং কাপড়ে লাগছে কিনা নির্দিষ্টি করে বলতে পারতেছিনা, তখন আমি আন্দাজে আইডিয়া করে লুংগির একটু ধৌত করি এবং শারীরিকভাবে পবিত্র হই অতপর ওযু করে জামাতের সহিত ফরজ নামাজ টা পড়ি,
এখন আমার প্রশ্ন এই লুঙ্গী পড়ে নামাজটা যে পড়লাম সেটা হইছে??
কোনো কাপড়ে নাপাকি যদি এক দিরহাম (একটি কয়েনের সমপর্যায়ের) পরিমাণ না হয়,তবে সেই কাপড় পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে।সুযোগ থাকলে সেই কাপড় পরিবর্তন করে নামাজ আদায় করাই সর্বোত্তম।
সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৩৮৯৬, জামেউল আহাদীস, হাদীস নং-১০৭৮৩,