৪৮৭
কাপড়ে রক্তের দাগ থাকলে সেই কাপড় পরে নামাজ পড়া।
প্রশ্নঃ ৪৮৭. আমার পায়জামার রং সাদা........ পিছনের অংশে কিসের যেন রক্ত লেগেছে বুঝতে পারছি না.....
সেই রক্ত কি আমার নিজের শরীরের নাকি অন্য কিছুর সঠিক বলতে পারছি না...... খুব সম্ভবত আমার নিজের শরীরের রক্ত হতে পারে...... শুকিয়ে গেছে একদম.......
অনেক বার ধৌত করার পরও রক্তের লাল রং এর ছাপ রয়ে গেছে......
এখন এই পায়জামা পরে কি নামায পরা যাবে?????
ভালোভাবে ধৌত করার পরও যদি রক্তের দাগ না উঠে তবে সেই কাপড় পরে নামাজ পড়া যাবে।এই অবস্থায় শুধুমাত্র রক্তের দাগ থাকলে কাপড় অপবিত্র থাকে না।
ফতোয়ায়ে আলমগীরী-১/৯৬