৪৮৪
নেসাব পূর্ণ না হলে যাকাত দিতে হয় না।
প্রশ্নঃ ৪৮৪. আমার শাশুড়ীর হাতে নগদ কোনো টাকা পয়সা নাই। একদম গরিব। শশুর একটা কোম্পানি তে চাকরি করতো, মারা যাওয়ার পর ১ লাখ টাকা দিছে কোম্পানি থেকে, সেই টাকা দিয়ে জমি বর্গা নিয়েছে,উনার সংসার চালানোর মত বা ১ টা টাকাও ইনকামের ব্যবস্থা নাই। এমতাবস্থায় কি সেই ১ লাখ টাকার জাকাত দিতে হবে?
বি:দ্র:
উনার কাছে বাজার করে খাওয়ার মত টাকাও নাই। আমি প্রতি মাসে কিছু কিছু টাকা দেয় সেই টাকা দিয়ে কোনো মত বাজার করে। প্রিয় ভাই আমিও অনেক তাহকীক করেছি কিন্তু মনে প্রশান্তি পাচ্ছিনা। যদি ফাতাওয়া টা একটু ক্লিয়ার করে জানাতেন খুবই উপকার হত। পেরেশান মুক্ত হতে পারতাম
তার উপর যাকাত ফরজ হয়নি। ২০২৬ সালে রমযানে যাকাতের নেসাব প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা।
ولنا: أن كمال النصاب شرط وجوب الزكاة، فيعتبر وجوده فى أول الحول وآخره، لا غير، لأن أول النصاب وقت انعقاد السبب، وآخره وقت ثبوت الحكم، فأما وسط الحول فليس بوقت انعقاد السبب، ولا وقت ثبوت الحكم فلا معنى لاعتبار كمال النصاب فيه، إلا أنه لا بد من بقاء شيئ من النصاب الذى انعقد عليه الحول ليضم المستفاد إليه الخ (بدائع الصنائع، زكريا-2\100)
বি. দ্র. জমি বর্গা নেওয়া সুদি কারবারের অন্তর্ভূক্ত। তাই তার টাকাটা ভিন্ন ভাবে উৎপাদনশীল করার ব্যবস্থা করবেন।
খুলাসাতুল ফাতাওয়া ৪/১৯২