৪৮৮
নির্জনে নামায, সমুদ্রতীরে নামায
প্রশ্নঃ ৪৮৮. মনের শান্তির জন্য আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য সমুদ্রের পাড়ে গিয়ে যদি নামাজ পড়া হয় এই নামায কি কবুল হবে???
বিক্ষিপ্ত মনকে শান্ত করার জন্য ওইখানে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই । এতে ইসলামের কোনো বিধান বা নিষেধাজ্ঞা আছে কি না?
হ্যাঁ, কবুল হওয়ার আশা করা যায়। এবং এজন্য নির্জনে নফল ইবাদাত-বন্দেগী করা যাবে। বনে-জঙ্গলে, সমুদ্রতীরে বা মরুভূমিতে গিয়েও এমন ইবাদাত করা যাবে। তবে ফরজ নামায মসজিদে জামাতের সাথে পড়াই সবচেয়ে বড় বুজুর্গী।
جعلت لي الأرض طهورا ومسجدا
سنن أبي داود المطبوع مع عون المعبود (٢ / ١٥٤)