ডেবিট কার্ড দিয়ে কাজ করা সম্ভভ হলে কোনো ক্রমেই ক্রেডিট কার্ড গ্রহণ এবং ব্যবহার করা জায়েয নয়। কেননা ক্রেডিট কার্ডের শুরুতেই সুদি চুক্তির উপর সাইন করতে হয়। যদিও মিনিমাম ডিউতে পরিশোধের ইচ্ছা থাকে।
প্রায় সকল ফিকহী বোর্ড এবং উলামায়ে কেরামের মত এটি।
তবে তীব্র প্রয়োজনে যেখানে ডেবিট কার্ড ব্যবহার সম্ভব নয় সেখানে নিম্নোক্ত ৬টি শর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে-
এক. বৈধ কোনো প্রয়োজন থাকা, যা ক্রেডিট কার্ড ছাড়া সমাধা করা সম্ভব নয়।
-
দুই. ডেবিট কার্ডে সমাধা না হওয়া।
-
তিন. ক্রেডিট কার্ডে ডাইরেক্ট ডেবিটের ব্যবস্থা করতে না পারা।
-
চার. মিনিমাম ডিউতে বিল পরিশোধ করতে হবে।
-
পাঁচ. মিনিমাম ডিউর মধ্যেই যেন বিল পরিশোধ করা সম্ভব হয় এ জন্য সর্বদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
-
ছয়. প্রয়োজন পরিমাণ কাজেই এর ব্যবহার সীমাবদ্ধ রাখা।
এই ৬টি শর্তে তীব্র প্রয়োজনের সময় সাময়িকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।
يجوز اصدار بطاقة الائتمان والحسم الآجل بالشروط الآتية-
الا يشترط على حامل البطاقة فوائد ربوية فى حال تأخيره عن سداد المبالغ المستحقة عليه
ان تشترط المؤسسة على حامل البطاقة عدم التعامل بها فيما حرمة الشريعة وانه يحق للمؤسس سحب البطاقة فى تلك الحالة
لا يجوز للؤسسات اصدار بطاقات الائتمان ذات الدين المتجدد الذى يسدده حامل البطاقة على اقساط آجلة بفوائد ربوية (فتاوى عثمانى-3/355-356
ফাতাওয়া উসমানী-৩/৩৫৪
ফিকহুল বুয়ু, পৃ. ৪৬৩
AAOIFI শরিয়া স্যান্ডার্ড ধারা ৩.৩
ফাতাওয়া লাজনাতুত দায়িমা, প্রকাশ : চতুর্থ প্রকাশ, ২০০২ইং, ফতোয়া নং ১৭৬১১