মহিলাদেরকে জামাতে হাজির হতে নিরুৎসাহিত করা হয়েছে। বর্তমান ফেতনা ফাসাদের যামানা হওয়ায় রাতের বেলা এভাবে ঘর থেকে বের হয়ে জামাতে আসা মাকরুহের পর্যায়ে পরে। তাই পুরুষের জামাতের পিছনে মহিলারা তারাবি পড়লে যদিও তারাবি হয়ে যাবে কিন্তু মাকরুহ থেকে খালি নয়।
عن أبي عمرو الشيباني أنه رأى بن مسعود يخرج النساء من المسجد ويقول أخرجن إلى بيوتكن خير لكن
হযরত আবু আমর বিন শায়বানী থেকে বর্ণিত। তিনি দেখেছেন-হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রা. মহিলাদের মসজিদে থেকে বের করে দিতেন। আর বলতেন যে, মসজিদের চেয়ে তোমাদের জন্য ঘরই উত্তম।
মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৫২০১,
বাদায়েউস সনায়ে ১/৬১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৯; আদ্দুররুল মুখতার ১/৫৬৬-৫৬৭