৫০৫
দুধ বোন কে বিয়ে করে থাকলে করণীয়
প্রশ্নঃ ৫০৫. আসসালামু আলাইকুম।
আমাদের এলাকায় গত দেড় বছর আগে একটা বিবাহ হয়েছিল খালাতো ভাই-বোনের মধ্যে। যাইহোক, এতদিন তারা সংসার করছে। এখন কিছুদিন আগে জানা গেছে যে, ছোটবেলায় তারা দুইজন একই মায়ের দুধ পান করছে। অর্থাৎ তারা দুধ ভাই বোন।
এখন আমাদের জানার বিষয় হলো,
১. তারা দুধ ভাই-বোন হওয়া সত্বেও এতদিন না জেনে স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করল, এই গুনাহ থেকে মুক্তি পেতে তাদের এখন কি করণীয়?
২. এখন তারা যে দুধ ভাই-বোন এটা জানার পরে তাদের করণীয় কি? তাদের বিবাহ কি ভেঙে দিতে হবে?
৩. বা এই সংক্রান্ত ইসলামিক নীতিমালা কি ?
তাদের বিবাহ শুদ্ধ হয়নি। এখন তারা আর একত্রে থাকতে পারবে না। তাদের পূর্ববর্তী কাজের জন্য আল্লাহর কাছে তওবা করবে। মহিলার দেনমোহর আদায় করে দিবে। মহিলা ইদ্দত পালন করে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। স্বামী চাইলে এখনেই অন্য মেয়েকে বিবাহ করতে পারবে।
ولا يرضع المرضعة أحد من ولد التى ارضعت لأنه أخوها ولا ولد ولدها لأنه أخيها، (هداية-2/351