৫৩১
অপবিত্র অবস্থায় আযান একামত
প্রশ্নঃ ৫৩১. একজন মুয়াজ্জিনের গোসল ফরজ হওয়ার পর প্রচন্ড শীত ও গোসলখানা জনসম্মুখে থাকার কারণে গোসল না করে লজ্জা স্থান ধৌত করে অযু করে ফজরের আযান ও ইকামত দেয়। এখন প্রশ্ন হলো তাঁর আযান ও ইকামতে নামাজ হবে কি?
এ অবস্থায় আজান এবং ইকামত মাকরুহের সাথে আদায় হয়ে যাবে। যদিও এমনটা করা উচিত নয়। তবে অপবিত্র অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করে ইকামত দেয়া মাকরূহে তাহারিমি।
আল ফিকহু আলাল মাজাহিবিল আরবা ২৮৬