৫৩২
রোজা অবস্থায় নাকে পানি প্রবেশ করানো
প্রশ্নঃ ৫৩২. রোজা অবস্থায় ফরজ গোসলের ক্ষেত্রে নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো এবং গরগরাসহ কুলি করা কি জরুরি? যদি তা না করা হয়, তাহলে কি ফরজ গোসল সহিহ হবে?
রোজা অবস্থায় নাকের ভিতরের অংশে পানি পৌঁছানো এবং গড়গড়া করা প্রয়োজন নেই। গড়গড়া করা ছাড়াই ফরজ গোসল আদায় হয়ে যাবে।
রদ্দুল মুহতার ১/২৩৭