এটি খুবই নিন্দনীয় ঘটনা। তবুও এ কারণে আপনার ওপর কোনো তালাক পড়েনি এবং আপনারা স্বামী-স্ত্রী থেকে খারেজ হয়ে যাননি। তবে আপনার স্বামীর এই অভ্যাস চলতে থাকলে তা ভবিষ্যতে বড় গুনাহের বা বিপদের কারণ হতে পারে। তাই তাকে সংশোধনের চেষ্টা করুন। আমল ভালো এমন কোন আলিমের সাথে তার সম্পর্ক করে দিন। পরিবারের মুরুব্বি বা এমন কাউকে জানান যাকে আপনার স্বামী সম্মান করেন।
(সূরা নিসা, আয়াত: ৩৫)।
"নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রচার করতে পছন্দ করে, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।" (সূরা আন-নূর, আয়াত: ১৯)।
"চোখের জিনা হলো (বেগানা নারীর দিকে) তাকানো, কানের জিনা হলো (কামুক কথা) শোনা, জিহ্বার জিনা হলো (অশ্লীল) কথা বলা... আর মন তা কামনা করে এবং লালসা জাগায়।" (সহিহ মুসলিম: ২৬৫৭)।