প্রশ্নঃ ৫৪০. প্লিজ হেল্প মি।আমি একটা বিষয় জানার জন্য পোস্ট করলাম।রোযা রেখে থুথু ভিতরে গেলে কি রোযা ভেংগে যাবে?? আসলে আমি নিরুপায় হয়ে পোস্টটা করলাম, আমার অতিরিক্ত থুথু আসে আর এমন পরিস্থিতিতে ১/২ ঘন্টা থাকতে হয় যে বারবার বাইরে গিয়ে থুথু ফেলা সম্ভব না।😔
আগে এমন ছিল না লাস্ট ২ ইয়ার মুখে অনেক থুথু হয়।অনেকেই দেখি ৩০/৪০ মিনিট ননস্টপ কথা বলে একবারও থুথু ফেলে না এটা কিভাবে সম্ভব?? কি করলে এত থুথু হবে না এটা কেউ জানলেও বইলেন প্লিজ।।
কেউ হাসাহাসি করবেন না আমি অনেক depressed এটা নিয়ে😔
থুথু গিলে খেলে রোজা ভঙ্গ হয় না। মুখে থুথু আসলে তা ফেলে দিবেন। গিলে খেলেও সমস্যা নেই। তবে মুখে অনেক থুথু জমা করে গিলে খেলে রোজা মাকরুহ হবে।
ইমাম বুখারী রহ. বলেন, وَقَالَ عَطَاءٌ وَقَتَادَةُ يَبْتَلِعُ رِيقَهُ অর্থ : আতা রহ. ও কাতাদা রহ. বলেন, রোজাদার তার মুখের থুথু গিলে ফেলতে পারে। (বুখারী পরিচ্ছেদ: ১২১০)