সেহরির সময় ডাকাডাকি করা কোনো নতুন ধর্মীয় ইবাদত নয়। এটি কেবল মানুষকে সময় জানানোর একটি উপায়। আগে আযানের মাধ্যমে জানানো হতো, এখন মাইক বা সাইরেন ব্যবহার করা হয়। যেহেতু এখন অধিকাংশ মসজিদে সেহরির জন্য আলাদা আযান (প্রথম আযান) দেওয়া হয় না, তাই মানুষকে ঘুম থেকে জাগাতে ডাকাডাকি করা একটি ভালো কাজ । তবে খেয়াল রাখতে হবে যেন ডাকাডাকির কারণে অসুস্থ মানুষ, শিশু বা অন্যদের ঘুমের কষ্ট না হয়। দীর্ঘ সময় উচ্চস্বরে ডাকাডাকি না করে সংক্ষেপে শেষ করা উচিত।
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا [٣٣:٥٨
যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। [সূরা আহযাব-৫৮]