৫৪৫
ব্যাংক থেকে প্রাপ্ত টাকা
প্রশ্নঃ ৫৪৫. আমাদের এলাকার জামে মসজিদের পেশ ইমাম (সব ওয়াক্তে যিনি ইমামতি করেন)এইবছর শবেবরাতের বয়ানে বলেছেন ব্যাংকে টাকা রেখে মুনাফা নিলে সুদ হবে না কারন ব্যাংক এ টাকা বসিয়ে রাখে না বরং ব্যাবসা করে আরো অনেক বেশি প্রফিট করে। উল্লেখ্য তিনি ইসলামি ব্যাংকিং এর কথা ও উল্লেখ করেননি (যদি ও ওটা ও সুদ হয় মনে হয়) বরং ১ লাখে যে ৮০০-৯০০ টাকা দেয় ব্যাংক সেই এমাউন্টও উল্লেখ করেছিলেন। উনি কি সঠিক বলেছেন? যদি ভুল বলে থাকেন তাহলে একজন সাধারণ মুসল্লি হয়ে আমার করনীয় কি?
ইমাম সাহেআ যদি এভাবে বলে থাকেন, তবে এটি একটি মারাত্নক ভুল বক্তব্য।এলাকায় বিজ্ঞ কোনো আলেম থাকলে তার সাথে যোগাযোগ করে ইমাম সাহেবের এই ভুলটি ধরিয়ে দেওয়া প্রয়োজন।অন্যথায় অন্যান্য মানুষ ফেতনায় পড়তে পারেন।
আল মাবসূত লিস্ সারাখসী ২২/১৩৩)