প্রশ্নঃ ৫৪৮. ফজরের সুন্নতটা
ফরজ নামাজের পরে পড়া যাবে কিনা?
কোনো ব্যক্তি যদি ফজর নামাযের পূর্বে সুন্নত পড়তে না পারে তাহলে এক্ষেত্রে দলীল-প্রমাণের আলোকে শক্তিশালী মত হল, এ ব্যক্তি ফজরের সুন্নত সূর্যোদয়ের পর আদায় করবে। ফরযের পর সূর্যোদয়ের পূর্বে আদায় করবে না।