মযী:-যৌন উত্তেজক কোন কাজ করলে পানির মত আঠালো যা বের হয়। এই পানি বের হওয়ার ফলে বীর্যস্খলন সহজতর হয়। এই পানি বের হওয়ার পর হুকুম হলো, শরীরে বা কাপড়ে যেখানে লাগবে তা ধুয়ে পবিত্র করতে হবে এবং ওযু করতে হবে। গোসলের প্রয়োজন নেই।
মনি:-নাকের শ্লেষ্মা মত যৌনসুখানুভূতির সাথে যা বের হয়। বের হওয়ার পর উত্তেজনা পশমিত হয়। শরীর এবং যৌনাঙ্গ কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। এর কারণে গোসল ফরজ হবে। শরীরে বা কাপড়ের যেখানে বীর্য লাগবে তা ধুয়ে পবিত্র করতে হয়।
ইবনে মাযাহ-৫০৭
তিরমিজি-১১৪