প্রশ্নঃ ৫৬৪. ফসলের যাকাত সম্পর্কে জানতে চাচ্ছি:
১। এদেশের প্রেক্ষাপটে কোন কোন ফসলের উপর যাকাত দিতে হবে?
২। কতো পরিমাণ উৎপাদন হলে যাকাত দিতে হবে?
৩। উৎপাদিত ফসল যদি নেসাব পরিমাণের হয়, কিন্তু উৎপাদন খরচ যদি তার চেয়ে বেশি বা সমমান হয়, তাহলে যাকাত দিতে হবে কিনা? নাকি নেসাব পরিমাণ উৎপাদন হলেই যাকাত দিতে হবে?
১. ধান, গম, সবজি, ফলসহ সব ফসলের যাকাত দিতে হবে।
২. ফসলের পরিমাণ কম হোক বা বেশি, যাকাত দিতে হবে।
৩. মোট উৎপাদন থেকে চাষাবাদ খরচ বাদ দেওয়া যাবে না। উৎপাদিত ফসলের (সেচ নির্ভর হলে) ৫% যাকাত হিসেবে প্রদান করতে হবে।