প্রশ্নঃ ৫৬৯. একজন মুক্তাদি বললো হুজুর অনেক ই আপনার সাথে পড়ে শেষ করতে পারি না৷
আমার প্রশ্ন হলো, হুজুর ইমামের কি এটার জন্য গুনাহগার হবেন? দয়া করে জানাবেন৷
নাকি ইমামের পড়াই যথেষ্ট।
নামায তারতীলের সাথে খুশু-খুযুর সহিত আদায় করা উচিৎ। ধীরে ধীরে তেলোয়াত/পাঠ করে মুসল্লিদের তাসবীহ-দোয়াগুলো শেষ করার সময় দেয়া উচিৎ। তবে কখনো মুসল্লিরা দোয়ামাসুরা এবং দরুদ শরীফ পড়তে না পারলে সমস্যা হবে না। নামায হয়ে যাবে। ইমাম সাহেব গোনাহগার হবে না।