চেক লিস্ট তৈরি করা এবং তা পূরণ করাকে ইবাদাতে অংশ মনে করা বিদআত।
তাছাড়া নিজের আমল ঠিক রাখার জন্য/আত্মসমালোচনার জন্য চেক লিস্ট তৈরি করা এবং পূরণ খুবই প্রশংসনীয় কাজ। এটি আমলের ধারাবহিকতা রক্ষা করতে সাহায্য করে।
"হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির উচিত এটা দেখা যে, সে আগামীকালের (কিয়ামতের) জন্য কী অগ্রিম পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো; তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।"
— (সূরা হাশর, আয়াত: ১৮)
عَنْ أَبِي يَعْلَى، شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا ثُمَّ تَمَنَّى عَلَى اللَّهِ
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
"সেই ব্যক্তিই বুদ্ধিমান/বিচক্ষণ, যে নিজের নফসের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আর ওই ব্যক্তি অক্ষম/নির্বোধ, যে নিজের নফসকে খেয়ালখুশির অনুসারী করে, অথচ আল্লাহর কাছে (জান্নাতের) প্রত্যাশা করে।"
— (তিরমিযী: ২৪৫৯, ইবনে মাজাহ: ৪২৬০)
আমিরুল মুমিনীন ওমর ইবনুল খাত্তাব (রা.) বলতেন:
"তোমাদের হিসাব (কিয়ামতে) নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাব নিজেরা নাও। তোমাদের আমল ওজন করার আগেই নিজেরা তা মেপে দেখো। আজ যদি তোমরা নিজেদের হিসাব নিজেরা নিতে পারো, তবে আগামীকালের হিসাব তোমাদের জন্য সহজ হয়ে যাবে।"
— (তিরমিযী, কিয়ামত অধ্যায়; কিতাবুয যুহদ, ইমাম আহমদ)