উপমহাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলে থাকেন।
তবে ভারতের কতিপয় উলামা এবং আরবের উলামাগণ কতিপয় শর্ত সাপেক্ষে এটিকে জায়েজ বলে থাকেন। মানুষের জীবন রক্ষার্থে কতিপয় উলামাগণের নিকট কতিপয় শর্তের সাথে এ পদ্ধতি জায়েজ হবার সুযোগ রয়েছে।
শর্তগুলো নিম্নরূপ-
১.অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ডাক্তার একথা বলেন যে, এছাড়া আর কোন গত্যান্তর নেই।
২.যার অঙ্গ আলাদা করা হচ্ছে, তার অনুমতি থাকা বা মৃত্যুপথযাত্রী হলে তার ওয়ারিসদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকতে হবে।
৩.যার জন্য অঙ্গটি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, তার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে, এর দ্বারা লোকটি সুস্থ্য হয়ে যাবে।
ফাতাওয়া উসমানী-৪/২২৩-২২৬