৬০২
সুরার ধারাবাহিকতা
প্রশ্নঃ ৬০২. নামাজে যদি সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়া হয় তারপরে কি সূরা ফালাক পুরোটা পড়া যাবে? নাকি সূরা ফালাকের ৩ আয়াত পড়লেই নামাজ হয়ে যাবে? যেহেতু আমি জানি প্রথম রকতের সূরার চাইতে পরের রাকাতের সূরা ছোট পড়তে হয় তাই জানতে চাচ্ছিলাম। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হত।
ধন্যবাদ।
সূরা ইখলাসের পরবর্তী সূরা হচ্ছে সূরা ফালাক। তাই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস পড়লে পরের রাকাতে সূরা ফালাক পড়তে পারবেন। এবং সম্পূর্ণ সূরা পড়তে পারবেন তাতে নামাজের কোন সমস্যা হবে না।
মারাকিল ফালাহ আলা হামিশি তাহতাভী ২৮৭