১৫ দিন পবিত্র থাকার পর আবার পিরিয়ড দেখা গেছে এবং প্রস্রাবের সাথে কালো কালো স্রাব দেখা যায় এ অবস্থা ১৬ তম দিন থেকে ১৮ তম দিন (তিন দিন) পর্যন্ত থাকলে হায়েয হিসেবে গণ্য হবে। তিন দিনের কম হলে ইস্তিহাজা হিসেবে গণ্য হবে। তিন দিনের পরেও যদি কালো স্রাব দেখা যায় তাহলে ২৬ তম দিন পর্যন্ত থেকে শেষ হলে হায়েয হিসেবে থাকবে। এর বেশি হলে ইস্তিহাজা হবে বিগত দিনের নামায রোজা কাজা করতে হবে।