প্রত্যেক দুই রাকাতের ১ম রাকাতে সানা, তাআউজ ও তাসমিয়া পড়া মুস্তাহাব।
রাসূলুল্লাহ ﷺ নামাজ শুরু করে (তাকবীরে তাহরীমার পর) বলতেন–
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَ بِحَمْدِكَ وَ تَبَارَكَ اسْمُكَ وَ تَعَالِىْ جَدُّكَ وَ لَا اِلَهَ غَيْرُكَ
(অর্থ, হে আল্লাহ! আমি আপনার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি, আপনার নাম বরকতপূর্ণ, আপনার মাহাত্ন সুউচ্চ এবং আপনি ব্যতীত কোন ইলাহ নেই)। (সহীহ বুখারী ৮০৪)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسِرُّ بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ، وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
হযরত আনাস (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু ও হযরত উমার (রাদ্বিয়াল্লাহু আনহু) بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ নীরবে পড়তেন। (তবারানী কাবীর: ৭৩৯, তবারানী আওসাত: ৮২৭৭)