রোজাবস্থায় শরীরের বাহির থেকে কোনো কিছু যদি মগজে বা পাকস্থলীতে পৌঁছায়,তবে রোজা ভেঙ্গে যায়।লজ্জাস্থানে মলম বা তেল ব্যবহার করলে যেহেতু এটি পাকস্থলীতে পৌঁছার সম্ভাবনা নাই,তাই এর মাধ্যমে রোজার কোনো ক্ষতি হবে না।তবে লজ্জাস্থানের ভিতরের অংশে ব্যবহার করলে তা পাকস্থলীতে পৌঁছার সম্ভাবনা আছে,তাই রোজাবস্থায় লজ্জাস্থানের ভিতরে কিছু ব্যবহার করা যাবে না।
ফাতাওয়া ইসলামিয়্যাহ ২/১২৭