৬২৪
কুমারী মেয়েকে বিয়ে করা
প্রশ্নঃ ৬২৪. আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি অর্থাৎ মাদ্রাসায়, মেয়ে
আমার ক্লাসমেট সে বিয়ে করেছিল ২ বছর আগে এক ছেলের সঙ্গে রিলেশন করে
কিন্তু সেই ছেলে,অন্য মেয়েদের সাথে কথা বলে এবং পরকিয়ায় করে মেয়েটি অনেক বুঝানোর পড়েও সংসার করতে চাইলে ছেলেটি করে না, বর্তমানে তাদের ডিভোর্সের জন্য মামলা চলছে ৫-৬ মাসের মধ্যে মামলা শেষ হয়ে যাবে,
এখন কথা হলো মেয়েটা আমার ক্লাসমেট আমি যতোটুকু বুঝলাম মেয়েটা অনেক ভালো এবং দ্বীনদার, মেয়েরা দুই বোন কোন ভাই নেই বাবা এবং মা
আমি যদি তাকে বিয়ে করতে চাই সে রাজি হবে, তবে তার পরিবার একটু নিচু মানের এবং আমার পরিবার একটু উঁচু মানের হয়তো আমার পরিবার সেটা এলাও না করতে পারে,তবে ইসলামিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে মেয়েটা কে বিবাহ করা একটা অনেক ভালো কাজ হবে আমার মতে,
আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি মেয়েটাকে বিবাহ করা ঠিক হবে কি না?
প্রাথমিকভাবে বিয়ের জন্য কুমারী নারীকে প্রাধান্য দেওয়া উচিৎ।এটা দাম্পত্য জীবনের জন্য সুখকর হয়ে থাকে।এবং এসকল বিষয়ে আবেগের বশবর্তী না হয়ে অভিজ্ঞ কারো পরামর্শ বেওয়া উচিত। বিশেষ করে সমবয়সী কাউকে বিয়ে করার ক্ষেত্রে।তবে কেউ অন্যকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই ধরণের সিদ্ধান্ত নিলে আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দিবেন বলে আশা করা যায়।
ইবনে মাজাহ-১৮৬১