৬২৬
ভিন্ন ভিন্ন ইমাম
প্রশ্নঃ ৬২৬. যে ব্যক্তি এশার নামাজ পড়াবেন উনি বিতরের নামাজ পড়াবেন এটা কি কোন মুস্তাহাব কায়দা? অর্থাৎ বিতের এবং এশার নামাজের ইমাম কি একজনই হতে হবে নাকি অন্য কেউ পড়ালে সমস্যা আছে কি না?
যে ব্যক্তি এশার নামাজ পড়াবে তিনিই বিতর নামাজ পড়াবেন এমন কোন বাধ্যবাধকতা নেই। অন্য কেউ বিতরের নামাজ পড়ালেও নামাজ আদায় হয়ে যাবে। এখানে প্রত্যেকটা নামাজ স্বতন্ত্র।