৬৩৩
গীবত
প্রশ্নঃ ৬৩৩. আমাদের কোর্সের পরিচালক তাদের স্যারদের বেতন দেয় না। এতে আমরা পরিচালকের অনেক সমালোচনা করি।তাকে আমরা ছ্যাচড়া,কিপ্টা এগুলো বলে থাকি নিজেদের মধ্যে।এখন এগুলো কি আমাদের গীবতের গুনাহ হবে??
বা অন্য কোনো গুনাহ??
গীবত হবে। কেননা কারো অনুপস্থিতে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পায় তা বলাই মূলত গীবত। আপনারা প্রয়োজনে বিনয়ের সাথে সরাসরি আপনাদের প্রাপ্য টাকার কথা বলতে পারেন।
তিরমিযি ১৯৩৪, আবু দাউদ ৪৮৭৪