৬৩৯
কারো দুধ পান করলে তার সকল সন্তানই দুধ ভাই বোন বলে সাব্যস্ত হবে।
প্রশ্নঃ ৬৩৯. আমি আমার ফুফুর দুধ পান করেছি তখন আমার ফুফুর ছেলে আমার বয়সী ছিল এখন তার তিন ছেলে তাহলে কি আমি যার সময় দুধ খেয়েছি তার সাথে দুধ ভাই হিসেবে দেখা করবো নাকি তিন জনের সাথেই?
হানাফী মাজহাবের অনুযায়ী মতামত চাই।
জাযাকাল্লাহু খায়রান
কেউ কোনো মহিলার(দুই বছর বয়সের মধ্যে) দুধ পান করলে ঐ মহিলার সকল সন্তানই তার জন্য দুধ ভাই বোন হয়ে যায়।তাই সকল সন্তানের সাথেই তার সম্পর্ক তৈরি হবে।
বোখারী-২৬৪৫