৬৪১
মেহরাবের ভিতর নামাজ পড়া
প্রশ্নঃ ৬৪১. আসসালামু আলাইকুম।
মুপতি সাহেবের নিকট প্রশ্ন হলো ইমাম যখন দাড়ান তখন মেহরাব বরাবর উক্ত কালো দাগের মধ্যে দাঁড়ান, কিন্তু সিজদা এবং বৈঠকের সময় স্বাভাবিকভাবেই মেহরাবের একটু ভিতরে চলে যান, এতে করে কি ইমাম বা মুসল্লিদের নামাজে কোন সমস্যা হবে?
(উল্লেখ্য ইমামের দাঁড়ানো কালো দাগটি মেহরাব বরাবর, মেহরাবের ভিতর নয়)
জাযাকুমুল্লাহ।
বর্তমান সময়ের মেহরাবগুলো মসজিদ থেকে আলাদা কোনো স্থান নয়।বরং মসজিদের সাথেই সম্পৃক্ত।তাই মেহরাবের ভিতর নামাজ পড়লে বর্তমানে মাকরূহ হবে না।বিতর্ক এড়ানোর জন্য এক কদম পিছনে দাঁড়ানোটা সর্বোত্তম হবে।
আততাজনীস ওয়াল মাযীদ ১/৫২০; ফাতহুল কাদীর ১/৩৫৯; হালবাতুল মুজাল্লী ২/৩০০