মহিলারা নামাজের সময় চুল বেধে রাখা বা খোলা রাখা উভয়টাই বৈধ।একটি থেকে অন্যটি উত্তম হওয়াও প্রমাণিত নয়।তবে খেয়াল রাখতে হবে নামাজের সময় মহিলাদের চুল যেন ঢাকা থাকে।তিন তাসবীহ পরিমাণ সময় যদি মাথার এক চতুর্থাংশ চুল বের হয়ে থাকে,তবে ঐ মহিলার নামাজ হবে না।
আলবাহরুর রায়েক ১/২৭০; শরহুল মুনয়া পৃ. ২১৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৮