২০ রাকাত না পড়লে কি গুনাহগার হবে? যদি শুধু আট রাকাত পড়ে
প্রশ্নঃ ৬৪৭. আমরা জানি যে তারাবির নামায ২০ রাকাত পড়া সুন্নাহ।এখন কেউ যদি ৮ রাকাত তারাবির নামায আদায় করে তার কি গুনাহ হবে? দলিলের আলোকে জানতে চাই
তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা। ২০ রাকাত পড়াও সুন্নাতে মুআক্কাদা। তবে কেউ যদি শুধু ৮ রকাত পড়ে বাকি গুলো না পড়ে তাহলে ফুকাহায়ে কেরাম বলেছেন সে ব্যক্তি গুনাহগার না হলেও ফজিলত থেকে মাহরুম হবে। এবং খুলাফয়ে রাশেদাও সাহাবায়ে কেরামের সুন্নত তরককারী হবে।
দারুল ইফতা মিশর।
"সাহাবায়ে কেরাম হযরত ওমর রা.-এর যুগে রমজান মাসে ২০ রাকাত তারাবি পড়তেন।" (সুনানে কুবরা, ২/৪৯৬)