৬৪৯
রাজনৈতিক দল করা
প্রশ্নঃ ৬৪৯. বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্র যে অব্যবস্থাপনা এবং দূর্নীতির মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের শাসন ক্ষমতা এক জালিম শাসক থেকে অন্য জালিম শাসকদের কাছে হস্তান্তর হয়ে আসছে যুগের পর যুগ ধরে।
প্রশ্ন : এমতাবস্থায় আমি কি মজলুমের পক্ষ হয়ে তথাকথিত এই গনতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামপন্থী কোনো দল-সংগঠনকে সমর্থন বা সহযোগিতা করতে পারি শরীয়া আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত? যদি সংগঠনটি আমাকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে, তারা সাধারণ জনগণের উপর জুলুম অত্যাচার করবে নাহ, দূর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসী-সুদ-ঘুষ ইত্যাদি অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হবে না। সর্বদা জনগণের হক আদায়ে সোচ্চার থাকবে এবং ক্ষমতার অপব্যবহার করবে না!
হ্যাঁ, পারবেন।
اذا تعارض مفسدتان روعى أعظمهما ضررا بإرتكاب أخفهما
যখন দুটি ক্ষতিকর বস্তু পরস্পর মুখোমুখি হবে, তখন ছোটটি মেনে বড়টিকে দূর করা হবে। {শরহুল কাওয়ায়িদিল ফিক্বহ লিজ জারক্বা, কায়দা নং-২৭}