এগুলো এমন জিনিস যা সাধারণভাবে অনুমতি থাকে। তবে যদি সরাসরি নিধেষ করা থাকে যে ’এ গাছের পাতা কেউ সংগ্রহ করবে না’ তাহলে গাছের মালিক পাতার মালিক থাকবে তার অনুমতি ছাড়া সংগ্রহ করা যাবে না। তবে উক্ত ক্ষেত্রে বাড়ির মালিক গাছের মালিককে তার গাছের পাতা যেন ’এ বাড়িতে না পড়ে’ সে জন্য বলার অধিকার রাখে।
المعروف عرفاً كالمشروط شرطاً
ص7 - كتاب القواعد الفقهية بين الأصالة والتوجيه
রাসুলুল্লাহ সা. বলেছেন, "কোনো মুসলমানের সম্পদ তার আন্তরিক সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা অন্য কারো জন্য হালাল নয়।"
(মুসনাদে আহমাদ, হাদিস নং ২০৯৭১; বায়হাকী, হাদিস নং ১১৩২৫)