কেউ যদি রমজানে ইচ্ছা করে কোনো রোজা ভেঙ্গে ফেলে তবে তাকে কাফফারা আদায় করতে হয়।আর রোজা ভঙ্গের কাফফারা হচ্ছে-
১.একটি দাস মুক্ত করা।(বর্তমানে দাস প্রথা না থাকায় এটি বাতিল)
২.একটানা ৬০ টি রোজা রাখা।
৩.৬০ জন মিসকীনকে দুইবেলা খাবার খাওয়ানো।(রোজা রাখতে অক্ষম হলে)
বোখারী-৬৮২১
এক রমজানে আপনি যতগুলো রোজা ভাঙ্গবেন,সবগুলোর একটা কাফফারা দিলেই যথেষ্ট হবে।কাফফারা আদায় করার পর যে কয়টা রোজা ভেঙ্গেছেন,সেগুলো কাজা করতে হবে।