৬৬০
তারাবিতে ১ম রকাতে বসে থাকা
প্রশ্নঃ ৬৬০. তারাবির জামাত বা ফরজ নামাজের জামাতে প্রথম রাকাআতে অনেক মুসল্লি নামাজে শরীক না হয়ে বসে থাকে। ইমাম সাহেব রুকুর তাকবীর দিলে সে মূহুর্তে নামাজে শরীক হয়।
এরকম অবহেলা করে ইচ্ছাকৃত প্রথম রাকাআতের কিয়াম আর কিরাত তরক করার হুকুম কি?
এরক করা মাকরুহে তাহরীমি। অবশ্যই বিরত থাকতে হবে। তবে ওজর থাকলে বসে বসে ইক্তদা করা যাবে।
আদ্-দুররুল মুখতার, খণ্ড ১, পৃষ্ঠা ৪৭৫; বাদায়েউস সানায়ে‘, খণ্ড ১, পৃষ্ঠা ২৯০।