৬৬৩
ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানো।
প্রশ্নঃ ৬৬৩. আমরা জানি যে, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাইতে হয়। বাকি দুই রাকাতে সুরা মিলাতে হয়না। শুধু সুরা ফাতিহাই যথেষ্ট। এখন কেউ যদি ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে ফাতিহার সাথে অন্য কোন সুরা মিলায় তাহলে তার নামাজ হবে কিনা? আর এই দুই রাকাতে যে অন্য কোন সূরা মিলাতে হয়না তার দলীল কি? জানতে চাই..
ফরয নামাযের ৩য়, ৪র্থ রাকাতে সূরা মিলালে নামায নষ্ট হবে না এবং সাহু সিজদাও ওয়াজিব হবে না। তবে ফরয নামাযের শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়াই সুন্নত। ইচ্ছাকৃত ফরযের শেষ দুই রাকাতে সূরা মিলানো সুন্নত পরিপন্থী।
বাহরুর রায়েক:১/৩২৬