যদি সময় ও মূল্য নির্ধারিত থাকে,তবে কিস্তিতে মোবাইল ক্রয় বিক্রয় করা জায়েয।তবে যদি সময় ও মূল্য অনির্ধারিত থাকে তবে জায়েজ হবে না।যেমন কেউ চুক্ত করল:- মোবাইলটি ৩০০০০ টাকা দাম।এই মূল্য আমি ছয় মাসে পরিশোধ করব।এটা জায়েজ।কিন্তু যদি চুক্তি হয়,এটা ৬ মাসে টাকা দিলে ৩০০০০।আর ৮ মাসে টাকা দিলে ৩২০০০।কোনোটাই নির্ধারিত হয় নি।তবে তা বৈধ হবে না।
আলমাবসূত, সারাখসী ১৩/৭;