৬৭৪
বিতিরের নামাজে মাসবূক হলে করণীয়।
প্রশ্নঃ ৬৭৪. ভিতর নামাজে ইমামের সাথে শেষ রাকাত পেয়েছি। এখন প্রথম রাকাত ছুটে গিয়েছে। সেটা ইমামের সালামের পর দাঁড়িয়ে গেলাম।
কথা হলো আমার ঐ এক রাকাতে কি দোয়া কূনুত পড়ার জন্য তাকবীর দিতে হবে? নাকি হবে না?
কেননা শেষ রাকাতে দোয়ায়ে কূনুতের জন্য ইমামের সাথে তাকবীর দিয়েছি.।
ইমামের সাথে তৃতীয় রাকাত পাওয়ার কারণে সে দোআয়ে কুনূত আদায় করে ফেলেছে।তাই তাকে নতুন করে আর দোআায়ে কুনূত পড়তে হবে না।
ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৫; আলবাহরুর রায়েক ২/৪১; শরহুল মুনইয়া ৪২১