৬৭৫
চুল দাঁড়িতে কালো রং ব্যবহার করা।
প্রশ্নঃ ৬৭৫. আমার বয়স ৪৭ বছর আমার দাড়ি অধিকাংশই সাদা হয়ে গেছে এখন কি আমি কালো রং ব্যবহার করতে পারবো ? যদি কালো রং ব্যবহার করতে না পারি তাহলে গাড়ো কোন রং ব্যবহার করতে পারবো জানাবেন।
আমি এখনই মেহেদী ব্যবহার করতে চাই না।
আমি শরয়ী বিধানটা জানতে চাচ্ছি।
কারো যদি বয়সের কারণে চুল দাঁড়ি পেকে যায়,তবে ঐ চুলে কালো রং ব্যবহার করা নাজায়েজ।তবে যদি কোনো রোগের কারণে অল্প বয়সে চুল দাঁড়ি সাদা হয়ে যায়,তার জন্য কালো রং ব্যবহার করা বৈধ।
উমদাতুল কারী ২১/৫১; ফয়যুল কাদীর ১/৩৩৬; আলমুহীতুল বুরহানী ৮/৮৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৯