৬৯৩
কাফফারা
প্রশ্নঃ ৬৯৩. আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন। 🙏
হস্তমৈথুন করা গুনাহের কাজ। আর স্ত্রী সহবাস করা বৈধ। কিন্তু, রোজা রেখে হস্তমৈথুন করলে একটি রোজা কাজা আদায় করতে হয়। আর স্ত্রী সহবাস করলে ৬০ টি রোজা কাফফারা আদায় করতে হয়। এইরকম নিয়মের পেছেনে কারণ কী?
হস্তমৈথুনের ক্ষেত্রে কাফফারার বিষয়টি কোরআন হাদিসে স্পষ্ট নেই। যেমনি ভাবে রোজা রেখে স্ত্রী সহবাস করলে কাফফারার বিষয়টি স্পষ্টভাবে রয়েছে।কাফফারা কেবল সেখানে প্রযোজ্য যেখানে শরিয়ত স্পষ্টভাবে নির্ধারণ করেছে।