৭০৩
ছাগল বর্গা দেওয়ার বিধান
প্রশ্নঃ ৭০৩. আমাদের দেশে ছাগল বর্গা দেয়ার একটি পদ্ধতি প্রচলিত রয়েছে।
যেমনঃ
মামুন সাহেব তিনি একটি ছাগল ক্রয় করে রাকিবের কাছে লালন-পালনের জন্য দিয়েছে। এবং মামুনকে বলেছে এই ছাগল তুমি লালন-পালন করবে।
যখন ছাগলের বাচ্চা হবে তখন যদি দুটি বাচ্চা হয় তাহলে একটি বাচ্চা তোমার আর অপরটি আমার। আর যদি একটি বাচ্চা হয় তাহলে সেটি তোমার।
আবার পরবর্তীতে দুটি বাচ্চা হলে একটি আমার আরেকটি তোমার।
এই পদ্ধতি সম্পর্কে জানতে চাই।
কতটুকু বৈধ?
প্রশ্নোক্ত সূরতে ছাগল বর্গা দেওয়া বৈধ নয়।এক্ষেত্রে ঐ ব্যক্তিকে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তাকে ছাগল পালন করতে দেওয়া যেতে পারে।
ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৫; ফাতাওয়া তাতারখনিয়া ৭/৫০৫